অনলাইন প্রেমের ফাঁদে স্বামীকে ফাঁসালেন স্ত্রী

অনলাইন প্রেমের ফাঁদে স্বামীকে ফাঁসালেন স্ত্রী - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের মাধোগঞ্জ এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। অনলাইন প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে স্তম্ভিত হয়ে যান এক যুবক। কারণ সেই ‘প্রেমিকা’ আর কেউ নন- তারই নিজের স্ত্রী।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানান যায়, এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই যুবক কয়েক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সময়ের সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। স্ত্রীর অভিযোগ- স্বামীর আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসে, তিনি সবসময় ফোনে ব্যস্ত থাকতেন, গভীর রাত পর্যন্ত মেসেজ করতেন এবং ফোন কারও হাতে দিতেন না। এতে সন্দেহ দানা বাঁধে স্ত্রীর মনে।

- Advertisement -

সন্দেহের সুরাহা করতে স্ত্রী কৌশল নেয়। অন্য নাম-পরিচয়ে এক ভুয়া প্রোফাইল তৈরি করে স্বামীকে ফাঁদে ফেলেন তিনি। ধীরে ধীরে আলাপ জমে, প্রেম পর্যন্ত গড়ায়। একসময় দেখা করার পরিকল্পনা হয়। তবে রেস্তোরাঁয় দেখা করতেই যুবক দেখেন, তার ‘অনলাইন প্রেমিকা’ আসলে তার স্ত্রী।

ঘটনার পর স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা গড়ায় থানায়। অবশেষে পুলিশি মধ্যস্থতায় দু’পক্ষই আইনি পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

তথ্য সূত্র- আনন্দবাজার।

- Advertisement -

Related Articles

Latest Articles