পরকীয়ার মাশুল ৭৪০ কোটি ডলার! আধা ঘণ্টায় ধনীর তালিকায় দুই ধাপ পতন জেনসেনের

পরকীয়ার মাশুল ৭৪০ কোটি ডলার! আধা ঘণ্টায় ধনীর তালিকায় দুই ধাপ পতন জেনসেনের - the Bengali Times
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী সিইও জেনসেন হুয়াং

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিপ্লবের অন্যতম মুখ এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। প্রযুক্তির জগতে সাফল্যের শিখরে থাকা এই ধনকুবের এবার ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে আলোচনায় এসেছেন। এক ব্যবসায়ী নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর স্ত্রী লরি হুয়াংয়ের কাছে অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। আর এই বিতর্কের মধ্যেই চাপের মুখে পড়েছে এনভিডিয়ার শেয়ার। মাত্র ৩০ মিনিটে তাঁর ব্যক্তিগত সম্পদ কমেছে ৭৪০ কোটি ডলার।

ফোর্বসের হিসাব অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় জেনসেনের সম্পদ কমে দাঁড়ায় ১ লাখ ৫৪ হাজার ৭০০ কোটি ডলারে। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় অষ্টম স্থান থেকে দশম স্থানে নেমে যান তিনি।

- Advertisement -

ধনীদের তালিকায় দুই ধাপ পতন

ফোর্বসের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর লেনদেন শুরুর আগে জেনসেনের সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৬২ হাজার ২০০ কোটি ডলার। কিন্তু মাত্র আধা ঘণ্টার ব্যবধানে তা কমে ১ লাখ ৫৪ হাজার ৭০০ কোটি ডলারে নেমে আসে।

এতে ধনীদের তালিকায় তাঁর ওপরে উঠে আসেন বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।

এর আগেও প্রযুক্তি খাতের শেয়ারবাজারে দরপতনের কারণে জেনসেনের সম্পদে বড় ধরনের পতন হয়েছিল। ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ৬ নভেম্বর তাঁর সম্পদের পরিমাণ ছিল ১ লাখ ৫০ হাজার ৯০০ কোটি ডলার। এর আগে এক দফায় কমেছিল ১ হাজার ৫১০ কোটি ডলার।

সম্পর্ক নিয়ে তদন্তে এনভিডিয়া

জেনসেনের সঙ্গে এক ব্যবসায়ী নারীর সম্পর্কের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সন্দেহ, ওই নারী চীনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। তবে এ বিষয়ে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই।

জেনসেনও তদন্তে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন তিনি। একই সঙ্গে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।

তবে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক ও তদন্তের মধ্যেও এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন জেনসেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles