
ব্যয় নিয়ে কেলেঙ্কারির কারণে পদত্যাগ করা অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের মন্ত্রিসভার সাবেক সদস্য সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। তিনি বলেছেন, করদাতাদের অর্থে তিনি টরন্টোর হোটেলে থেকেছেন পারিবারিক কারণে।
নগরীতে বসবাস করার পরও টরন্টো হোটেলে অবস্থান করা বাবদ ১৬ হাজার ডলার ব্যয় করার পর ট্যুরিজম, কালচার অ্যান্ড গেমিং মন্ত্রী স্ট্যান চো গত জুলাইয়ে পদত্যাগ করেন। তিনি বলেন, তিনি সিদ্ধান্ত গ্রহণে ভুল করেছিলেন। ঘুমানোর প্রশিক্ষণের মধ্যে থাকা শিশু থাকায় এবং স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি বলেন, দেখো, তুমি যদি এত রাত করে বাড়ি ফের এবং এত সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে পরিবারের ভালোর জন্য সিদ্ধান্ত্িট নিতে পার।
১৪৭ দিন বিরতি দিয়ে রাজনীতিবিদ হিসেবে সম্প্রতি কুইন’স পার্কে ফিরেছেন চো। তিনি বলেন, কিন্তু সেটা ছিল বাস্তবতাবর্জিত। আমি বলতে চাইছি, কর্মক্ষেত্রেন কাছাকাছি কোনো হোটেল সুবিধা ছাড়াই বহু মানুষ এ ধরনের পরিস্থিতিরর মধ্য দিয়ে যাচ্ছেন। জনগণের আস্থা অর্জনে আমি কঠোর পরিশ্রম করতে যাচ্ছি।
উইলোডেলের নর্থ টরন্টো রাইডিংয়ের প্রতিনিধিত্বকারী চো বলেন, করদাতাদের কাছে ঋণ আমি আমার পকেট থেকে পরিশোধ করেছি।
ফোর্ড সম্প্রতি শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রার পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে চোকে পদোন্নতি দিয়েছেন। তার বেতন ধরা হয়েছে ২২ হাজার ডলার।
এদিকে বিরোধীদলগুলো চোয়ের প্রতি তার আসন থেকে পদত্যাগের আহŸান জানিয়েছেন। এনডিপি নেতা মেরিট স্টাইলস বলেন, মন্ত্রী এই সিদ্ধান্তটি নিয়েছেন বিলটি নিজের ক্রেডিট কার্ড অথবা করদাতাদের ক্রেডিট কার্ড দিয়ে পরিশোধের জন্য হোটেলে থাকার সময়। এবং এই ব্যক্তিকে পদোন্নতি দেওয়ার ব্যাপারে প্রিমিয়ার সিদ্ধান্তটি জঘন্য বলে আমি মনে করি। তার কৃতকর্মের জন্য শেষ পর্যন্ত কোনো দায় নেননি তিনি।

