
গত সপ্তাহে টরন্টো গিয়েছিলাম। অনেকগুলো কাজের মধ্য একটি কাজ ছিলো টরন্টোতে সুব্রত (সুব্রত দাস) দাদার সাথে দেখা করা। সুব্রত দাদা টরন্টোর একজন সাহিত্য সেবী। আমার সাথে তার পরিচয় অন লাইনেই লেখালেখির সূত্র ধরে কোন এক সময়ে। ২০১৫ সালে আমি টরন্টো থেকে এই মেরু অন্ঞলে চলে আসি । দাদার সাথে টরন্টোতে কয়েকবার দেখা হয়েছে, সাহিত্য নিয়ে গল্পও হয়েছে, হয়েছে ভাব বিনিময়।
গত বছর একটি লেখা চাইলেন। “কানাডায় একাত্তর বাঙালির অভিজ্ঞতা” শীর্ষক এ বাইটিতে আমার লেখাটিও স্থান পেয়েছে। টরন্টোতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ৭১ জন লেখকের হাতে এ বইটি তুলে দেয়া হয়েছে। দূরে থাকার কারনে আমি এ মহতি অনুষ্ঠানে হাজির থাকতে পারিনি তাই এবার দাদার হাত থেকে বইটি নিয়েছি।
চমৎকার প্রচ্ছদ আর মলাটে আটা বইটি আমার গ্রন্থ ভান্ডারে জমা হলো আর সবার লেখাগুলি জমা হবে আমার মস্তিস্কের তথ্য ভান্ডারে।
সুব্রত দাস দাদাকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ।
ইয়েলোনাইফ, নর্থওয়েষ্ট টেরিটরিজ, কানাডা।

