শাঁখা-পলায় বধূবেশে প্রভা, জানা গেল কারণ

শাঁখা-পলায় বধূবেশে প্রভা, জানা গেল কারণ - the Bengali Times
সাদিয়া জাহান প্রভা ছবি সংগৃহীত

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নতুন নাটক বা সিনেমায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও বিভিন্ন মুহূর্তের কথা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার বধূবেশে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে কৌতূহল তৈরি করেছেন এই অভিনেত্রী।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। সেখানে তাঁকে দেখা যায় বিয়ের আসরে নববধূর সাজে বসে থাকতে। সনাতন ধর্মের বিয়ের রীতিতে সাজানো হয়েছিল পুরো আয়োজন। বাড়ির উঠোনে তৈরি করা হয়েছিল বিয়ের মণ্ডপ। ছিল রঙিন কাগজের সাজসজ্জা, কলাগাছ ও বিয়ের আনুষ্ঠানিকতার বিভিন্ন উপকরণ।

- Advertisement -

লাল শাড়িতে প্রভার সাজেও ছিল বিয়ের আবহ। মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা—সব মিলিয়ে তাঁকে দেখা গেছে একেবারে নববধূর সাজে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হঠাৎ কেন এমন সাজে হাজির হলেন তিনি?

ছবির সঙ্গে আয়োজনের বিস্তারিত কিছু জানাননি প্রভা। তবে ক্যাপশনে লেখা তাঁর একটি বক্তব্য থেকেই মিলেছে কিছুটা ইঙ্গিত। অভিনেত্রী লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

প্রভার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো আয়োজন নয়, অভিনয়ের প্রয়োজনে বধূবেশে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। তবে কোন নাটক, সিনেমা বা অন্য কোনো কাজের শুটিংয়ে এই সাজ—তা স্পষ্ট করেননি অভিনেত্রী।

এদিকে অভিনয়ে অনিয়মিত থাকলেও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রভা। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার উল্লেখযোগ্য অংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

অন্য সিনেমাটি ‘দুই পয়সার মানুষ’। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। ফলে প্রভার সাম্প্রতিক বধূবেশ নতুন কোনো সিনেমার শুটিংয়ের অংশ কি না, তা নিয়েই তৈরি হয়েছে নতুন কৌতূহল।

- Advertisement -

Related Articles

Latest Articles