নামফলকে নিজের নাম, ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত

নামফলকে নিজের নাম, ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত - the Bengali Times
হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে একটি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নামফলকে নিজের নাম দেখে তা উন্মোচন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসনাত।

- Advertisement -

অনুষ্ঠানের একপর্যায়ে নতুন ভবনের নামফলকের পর্দা সরানো হলে সেখানে নিজের নাম খোদাই করা দেখতে পান তিনি। এতে আপত্তি জানিয়ে হাসনাত বলেন, জনগণের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তির নাম ব্যবহারের সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ করা উচিত। এসব স্থাপনার ফলকে দেশের নাম, প্রতিষ্ঠানের ইতিহাস বা ঐতিহাসিক তথ্য রাখার পরামর্শ দেন তিনি।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুত নামফলকটি পরিবর্তন করে নতুন করে স্থাপন করা হবে।

হাসনাত আবদুল্লাহ জানান, ভবিষ্যতে তার নির্বাচনী এলাকার কোনো উন্নয়ন প্রকল্পের নামফলকে তার নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles