সবজি বাগান থেকে সরাসরি বাসা !

সবজি বাগান থেকে সরাসরি বাসা ! - the Bengali Times
আমরা এপার্টমেন্টে থাকি এবং আমাদের যে ব্যালকনি আছে সেখানে শুধু মাত্র দিনের ৪০ভাগ সময় রৌদ থাকে তাই সালাদ পুঁইশাক এবং বিভিন্ন ধরণের Herbs ছাড়া অন্য কিছুর ফলন তেমন হয় না

আমার আসে পাশের অনেকেই জানেন বিভিন্ন ধরণের রঙিন সবজি এবং মাছ আমার খুব প্রিয়। আর মাংস হয়তো সপ্তাহে একদিন খাওয়া হয়, সামারে হয়তো কিছুটা বেশি, কারণ সামারে মাঝে মধ্যে বাইরে গিয়ে BBQ বা গ্রিল করে খাওয়া হয়। তবে প্রতিদিন মাছ-মাংস খাওয়া যায় না, কিন্তু আমি অন্তত প্রতিদিনই সবজি খেতে পারি, সেটি কাঁচা এবং রান্না করা দুইভাবেই।

আমরা এপার্টমেন্টে থাকি এবং আমাদের যে ব্যালকনি আছে সেখানে শুধু মাত্র দিনের ৪০ভাগ সময় রৌদ থাকে তাই সালাদ, পুঁইশাক এবং বিভিন্ন ধরণের Herbs ছাড়া অন্য কিছুর ফলন তেমন হয় না। তারপরেও প্রতিবছর আমরা ওগুলিই লাগাই। জাস্ট একটি শখ এবং কিছুটা সবুজের সমারোহ এবং ফ্রেশ অকক্সিজেন।

- Advertisement -

তবে আমি খুবই appreciate করি যারা সবজি বাগান করেন, সেটি তাদের বাসার বাকিয়ার্ডেই হোক আর বাণিজ্যিক ভিত্তিতে হোক। এখানে টরোন্টোতে আমাদের বাঙালি কমুনিটির অনেকেই গ্রীষ্মে এখানে বিভিন্ন ধরণের সবজি চাষ করে থাকেন। উনাদের অনেকেই আমাদেরকে প্রতিবছর তাদের বাগান থেকে বিভিন্ন ধরণের ফ্রেস সবজি দিয়ে থাকেন।

এদের মধ্যে যারা প্রতিবছর রেগুলারলি দিয়ে থাকেন তারা হলেন ব্রাম্পটনের মামুন ভাই, ব্রানডফোর্ডের হুমাউন কবির, স্কারবোরোতে আমার বড় ভাই এবং আমাদের Etobikokeতে আমাদের cousin হাফিজ ভাই।

গতবছরের হাফিজ ভাই, মামুন ভাই এবং আমার বড়ো ভাইয়ের দেওয়া কাঁচা মরিচের কিছু এখনো খাচ্ছি। উনাদেরকে অসংখ ধন্যবাদ।

সবজি বাগান থেকে সরাসরি বাসা ! - the Bengali Times

এখানে যারা গ্রীষ্মে বা সামারে এই জাতীয় চাষ করে থাকেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিজেদের শখ এবং কিছুটা চাহিদা মেটানোর সাথে সাথে পরিবেশের উপর গুরুত্বপূর্ণ Contribution রাখছেন। Hats off for you guys .

বেশ কয়দিন ধরে ভাবছি শহরের পার্শবর্তী সবজি বাগানে যাবো, কিন্তু গত সপ্তাহে মামুন ভাই এবং তার আগের সপ্তাহে হুমায়ুনের দেওয়া কিছু সবজি থাকায় যাওয়া হয়নি।

তবে আজকে গিয়েছিলাম। আবওয়াহা খুব ভালো ছিল। অনেকগুলি সবজিই কিনেছে। মোটামুটি সপ্তাহ খানেক চলবে।

বেশ গরম ছিল সেজন্য, গাছ থেকে তরমুজ নিয়ে ওখানে কেটে খেয়ে এসেছি এবং সাথে করেও এনেছি।

মুক্তা কাঁচা মরিচ তুলেছে প্রায় ৪ কেজির মতো। আমি ফ্রেশ রোমা টমেটো এনেছি অনেক, কারণ ওগুলি দিয়ে আগামী ৫/৬ মাসের জন্যে  ketchup এবং পিজ্জা-পাস্তা সছ তৈরী করবো।

এই রকম বাগানের ফ্রেশ টমেটো চছ দিয়ে পিজ্জা বা পাস্তা বানালে তার স্বাদ অনেক ভালো হয়।

ওখানে ফার্মের দোকানে ওরা তুলে এনেও বিক্রি করছে, তবে গাছে থেকে নিজে তুলে আনতে আমাদের বেশ ভালো লাগে !

এই তো ঠান্ডা পড়া কিছুটা শুরু হয়ে গেছে, তারপর এসে যাবে শীত এবং বরফের তান্ডব। অপেক্ষা করতে হবে আগামী সামারের।

সব শেষে আমাদেরকে এই ধরনের গার্ডেন-ফ্রেশ সবজি আহরণের সুযোগ করে দেওয়ার জন্যে অনেক শুকরিয়া সৃষ্টিকর্তাকে।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles