তারেক রহমানকে নাহিদ ইসলাম: হেলিকপ্টারে পালাবেন, নাকি পদত্যাগ করবেন

তারেক রহমানকে নাহিদ ইসলাম: হেলিকপ্টারে পালাবেন, নাকি পদত্যাগ করবেন - the Bengali Times
মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের সামনে দুটি পথ রয়েছে—তিনি হেলিকপ্টারে করে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন। কোন পথ তিনি বেছে নেবেন, সেটি তাকেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে স্বৈরশাসক এরশাদও একসময় পদত্যাগ করেছিলেন। তাই তারেক রহমানকেও কীভাবে ক্ষমতা থেকে সরে যাবেন, সে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি অতীতে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য আন্দোলনে তাদের সঙ্গে থাকলেও বর্তমানে সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ করছে এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। তাঁর অভিযোগ, শেখ হাসিনা সরকারের সময় যেসব আইন ও প্রতিষ্ঠান জনগণের অধিকার হরণের জন্য ব্যবহৃত হয়েছে, বর্তমান সরকারও সেগুলো ব্যবহার করছে।

এ সময় লং মার্চের পথে ১১ দলীয় জোটের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, আগের রাত থেকে বিভিন্ন স্থানে এসব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার ঘটনা ঘটছে। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে শনিবার সকালে মানিক মিয়া এভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়। উদ্বোধনী সমাবেশে জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles