অবশেষে প্রকাশ্যে মেলানিয়া, গুঞ্জন নিয়ে কী বললেন

অবশেষে প্রকাশ্যে মেলানিয়া, গুঞ্জন নিয়ে কী বললেন - the Bengali Times
মেলানিয়া ট্রাম্প

এক মাসেরও বেশি সময় পর প্রকাশ্যে দেখা গেল মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে পালক পরিচর্যা কর্মসূচি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি মজা করে বলেন, ‘শুনলাম, আপনারা আমাকে মিস করেছেন। এই যে, আমি এখানে।’

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকায় মেলানিয়াকে নিয়ে নানা আলোচনা চলছিল। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে প্রায়ই তার পাশে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়েও জল্পনা ছড়ায়।

- Advertisement -

তবে এসব গুঞ্জন নিয়ে অনুষ্ঠানে কোনো মন্তব্য করেননি মেলানিয়া। তিনি মূলত পালক পরিচর্যায় বেড়ে ওঠা তরুণদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি নিয়ে কথা বলেন। তার ভাষায়, এসব তরুণের সক্ষমতা কোনো অংশেই অন্যদের চেয়ে কম নয়।

- Advertisement -

Related Articles

Latest Articles