মেট্রোতে গোপনে নারীর ছবি তোলার অভিযোগ, সিআইএসএফ সদস্যকে ঘিরে যাত্রীদের তাণ্ডব

মেট্রোতে গোপনে নারীর ছবি তোলার অভিযোগ, সিআইএসএফ সদস্যকে ঘিরে যাত্রীদের তাণ্ডব - the Bengali Times
ভারতের দিল্লি মেট্রোতে এক নারীর ছবি গোপনে তোলার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সিআইএসএফ এক সদস্যকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে

ভারতের দিল্লি মেট্রোতে এক নারীর ছবি গোপনে তোলার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্যকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে। অভিযোগের পর যাত্রীরা তাকে ঘিরে ধরেন এবং ছবি মুছে ফেলার দাবি জানান।

শনিবার গভীর রাতে দিল্লি মেট্রোর ইয়েলো লাইনের এইমস স্টেশনে ঘটনাটি ঘটে। পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ওই নিরাপত্তাকর্মীকে ঘিরে রেখেছেন। প্রথমে তিনি নারীর ছবি তোলার অভিযোগ অস্বীকার করলেও তার মুঠোফোনের ছবি গ্যালারি দেখতে চাইলে সেখানে ওই নারীর ছবি পাওয়া যায় বলে অভিযোগ।

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়। ওই নারীকে ছবিগুলো মুছে দেওয়ার দাবি জানাতেও শোনা যায়।

ঘটনার পর অভিযুক্ত সিআইএসএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles