প্রভিন্সিয়াল পার্কগুলির হালহকিকত

প্রভিন্সিয়াল পার্কগুলির হালহকিকত - the Bengali Times
অন্টারিও প্রদেশের প্রভিন্সিয়াল পার্কগুলির অধিকাংশতেই আমাদের বিগত বছরগুলিতে যাওয়া হয়েছে এবং পার্কগুলির বিচগুলিও দেখা এবং সেখানে সাঁতার কাটাও হয়েছে

অন্টারিও প্রদেশের প্রভিন্সিয়াল পার্কগুলির অধিকাংশতেই আমাদের বিগত বছরগুলিতে যাওয়া হয়েছে, এবং পার্কগুলির বিচগুলিও দেখা এবং সেখানে সাঁতার কাটাও হয়েছে।

তার মধ্যে যদি প্রভিন্সিয়াল পার্কের বিচগুলির শ্রেষ্ট ৫ টি বিচ ধরি তাহলে Sandbank Provincial Park এর বিচ অন্যতম। এখানে সব মিলিয়ে  ৩টি বিচ আছে। Outlet, Dune এবং Lakeshore বিচ। কিন্তু আমাদের পছন্দ Outlet . কারণ এখানে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত অল্প পানি এবং খুবই পরিষ্কার পানি। আর আমার পছন্দের আর একটি বিষয় হচ্ছে পানির নিচে বালিগুলি শক্ত, অর্থাৎ কর্দমাক্ত না, ফলে বালি বা কাদা অহরহ পানির উপরে উঠে আসে না। আর যেহেতু অনেক দূর পর্যন্ত পানি কম তাই সেখানে পানি গরমও হয়ে তাড়াতাড়ি। যদিও আমাদের জন্যে খুব বেশি গরম পানি দরকার হয় না। আমরা লেকের পানিতে নেমে গোসল করা বা সাঁতার কাটা শুরু করেছি মে মাসের ১ তারিখ থেকে। কিন্তু অনেকেই পানি উষ্ণ না হলে নামতে চান না।

- Advertisement -

আপনি নিজে এবং বিশেষ করে পরিবারে যদি বাচ্চা থাকে তাহলেও এটি আরো পারফেক্ট বিচ।

তবে যেহেতু সুপার পপুলার বিচ তাই অবশই আপনাকে আগের থেকে অনলাইন রিজার্ভ করতে হবে এবং পার্কে দুপুর ১২ টার আগে পৌঁছাতে হবে। ১০ বা ১১ টার মধ্যে যেতে পারলে ভালো, তা না হলে পার্কিং পাওয়া খুবই দুষ্কর।

পার্কিং লট ৩ এবং ৪ এর  মাঝেখানে হাতের ডান দিকে একটি Washroom এবং Washroom এর পাশেই পা ধোয়ার একটি টাপ আছে।

আর হাঁ, পার্কে ঢোকার এন্ট্রান্স এর কাছে কিন্তু পাবলিক ওয়াশরুম আছে যেটি সব পার্কে দেখা যায় না। এবং মোটামুটি পরিষ্কার।

আর একটি জিনিষ একটু কষ্টের, সেটি হলো পার্কিং লট থেকে বিচে যেতে হলে কিছুটা উঁচু বালির ডিউন পার হয়ে যেতে হবে, তবে ভালো কিছু উপভোগ করতে চাইলে অতটুকু কষ্ট ব্যাপার নয়।

বিচের পাশে কোনো ঘাসের এলাকা নেই, শুধু বালু তাই আপনি যদি বালির মধ্যে রান্না করার বা খাওয়াদাওয়া প্রস্তুত করা পছন্দ না করেন তাহলে আমি Strongly Suggest করবো তৈরি করা খাবার নিয়ে যেতে।

তবে প্রধান জিনিষ হলো যত আগে পারে যায় ততো আগে যাওয়া।

প্রভিন্সিয়াল পার্কগুলির হালহকিকত - the Bengali Times

গতকালকে আমরা টরন্টো থেকে ৮:৩১ টার দিকে বের হই। রাস্তায় একবার ওয়াশরুম/কফি বিরতি এবং গ্রামে একটি বাড়িতে কিছু গ্রামের বাড়িতে পোষা ফ্রী রান মুরগির ডিম্ কেনা বিরতি সহ আমরা মোটামুটি ১২:১০ এর মধ্যে পৌঁছে যাই।  তারপরেও আমরা ১,২,৩ পার্কিং লটে কোনো জায়গা পাই নাই।

সাথে করে পারলে চেঞ্জিং শেল্টার অবশ্যই নিয়ে যাবেন, বিশেষ করে সাথে মহিলা সদস্য থাকলে কারণ ওখাকনার পাবলিক ওয়াশরুমে চেঞ্জ করতে হলে আপনাকে আবার গোসল করতে হবে।

পার্ক থেকে ১৭/১৮ মিনিট দূরত্বে Picton শহরে Tim Horotn, Mc Donald আছে ওখানে ওয়াশরুম বেবহার করতে পারেন।

এ পার্ক থেকে ৩৯ মিনিটের ড্রাইভে টরোন্টোর দিকে আর একটি শুধু মাত্র Day-Use প্রভিন্সিয়াল পার্ক (North Beach PP) আছে সেখানে Safe-Side  হিসাবে আমরা বুক করে যাই, যাতে ইন কেস স্যান্ডব্যাংকে জায়গা না পেলে ওখানে যাওয়া যায়।

এটি Sandbank এর  মতো অতো পপুলার না হলেও এখানে সুবিধা হলো এখানে বিচ একেবারে রাস্তা এবং পার্কিং লটের কাছে।

তবে বিকালে Outlet বিচে সময় কাটানোর পরে এখানে বিচের পাড়  ধরে হাঁটা, অথবা বিচের পাশে পিকনিক টেবিলে বসে চা/কফি খাওয়া বা সূর্য অস্ত দেখা ইত্যাদি করা যায়।

গতকাল আমরা তাই করেছি।

গতকালের weather খুবই ভালো ছিল, রৌদ ছিল এবং পানি যথেষ্ট উষ্ণ ছিল। মাঝে মাঝে একটু মেঘলাও ছিল।  একেবারে পারফেক্ট দিন।

এই নিয়ে মনে হয় এই পার্কে এবং বিচে ৫/৬ বার যাওয়া হয়েছে কিন্তু কোনো বারই নিরাশ হয়নি।

কালকে Crowedতা বেশ ডিসেন্ট মনে হয়েছে। মাঝে লেকের মধ্যে পুলিশের বোটের টহল দেখা গেছে।

আমাদের সময় একটি বেশি লেগেছে কারণ আমরা পথে En-Route এ ব্রেকের পরে ৪০১ HWY দিয়ে না যেয়ে, বরং গ্রামের রাস্তা ধরে গিয়েছি।  এতে সময় একটু বেশি লাগলেও গ্রামের দৃশ্য দেখতে দেখতে একেবারে স্ট্রেস-ফ্রি ড্রাইভ করা যায়।

সময় থাকলে, ঘুরে আস্তে পারেন যে কোনো এক দিনে, ভালো লাগবে। তাছাড়া, দেশে, কানাডা বা পৃথিবী জুড়ে এখন যে ঝামেলা চলছে তাতে খুব কম মানুষই প্রতিটা দিন শাসছন্দে কাটাতে পারছেন, শেষ জন্যে সময়/সামর্থ থাকলে এরকম কিছুটা treat নিজের না নিজে রপরিবারের জন্যে খুবই প্ৰয়োজনীয়।

ওহ: ভুলে গেছি।  যদি Outlet বিচে যেতে চাঁন তাহলে Sandbank  PP এর East Gate Entrance দিয়ে ঢুকবেন, Not West Gate Entrance .

- Advertisement -

Related Articles

Latest Articles