খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক

খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক - the Bengali Times
অংশু দেবী ও ধর্মেন্দ্র কুমার ছবি সংগৃহীত

ভারতের বিহারে কুড়াল দিয়ে ভাবির শিরশ্ছেদ করেছে কুনাল কুমার নামের এক ব্যক্তি। তবে শুধু মাথা কেটেই ক্ষান্ত হননি কুনাল , ভাবিকে হত্যার পর তার কাটা মাথা বাড়ির সামনের একটি গাছেও ঝুলিয়ে রাখেন।

নৃশংস এ ঘটনাটি বিহারের জেহানাবাদের পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে ঘটেছে। খবর এনডিটিভির

- Advertisement -

জানা গেছে, নিহত ওই নারীর নাম অংশু দেবী (২৫)। তিনি ইমাদপুর গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র কুমারের স্ত্রী।

গ্রামবাসীদের মতে, অভিযুক্ত কুনাল কুমার মাদকাসক্ত। ঘটনার সময় পরিবারের বাকি সদস্যরা মাঠে কাজ করতে যাওয়ায় অংশু দেবী বাড়িতে একা ছিলেন।

মাঠ থেকে বাড়ি ফিরে কুমার খাবার চায়। খাবার দিতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে একটি কুড়াল নিয়ে তার ভাবিকে আক্রমণ করে। তাকে হত্যার পর সে পালিয়ে না গিয়ে বাড়ির কাছেই বসে ছিল বলে জানা গেছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের কথা জানতে পেরে গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করেছে এবং কুনালকে গ্রেফতার করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles