
ছবি সংগৃহিত
অসুস্থ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করেছেন বলে জানিয়েছেন নয়ন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন জানান, রক্তে সংক্রমণ ও প্লাটিলেট কমে যাওয়ার খবর পেয়ে তারেক রহমান তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি যথাযথ চিকিৎসা গ্রহণ এবং সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। পাশাপাশি সাংগঠনিক বিষয়েও কিছু দিকনির্দেশনা দেন বলে উল্লেখ করেন নয়ন।
ফেসবুক পোস্টে নয়ন লিখেছেন, একজন তৃণমূল কর্মীর খোঁজ নেওয়ায় তিনি আপ্লুত। তিনি দলের নেতাকর্মীদের তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহ্বানও জানান।

