স্ত্রী নির্যাতনের মামলায় কারাগারে কনটেন্ট নির্মাতা প্রিন্স মামুন

স্ত্রী নির্যাতনের মামলায় কারাগারে কনটেন্ট নির্মাতা প্রিন্স মামুন - the Bengali Times
ছবি সংগৃহীত

স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার হওয়া কনটেন্ট নির্মাতা আবদুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।

- Advertisement -

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা পুলিশ প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার অনুযায়ী, প্রিন্স মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা অভিযোগ করেন, প্রায় পাঁচ মাস আগে তাদের বিয়ে হলেও বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। অভিযোগে বলা হয়েছে, এক কোটি টাকা যৌতুক দাবি করে আসছিলেন প্রিন্স মামুন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, বৃহস্পতিবার গভীর রাতে যৌতুকের টাকা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে প্রিন্স মামুন স্ত্রীকে মারধর করেন এবং গলা চেপে হত্যার চেষ্টা করেন। এতে মোহনার চোখের নিচে, কানে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মামলায় প্রিন্স মামুনের বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকা এবং মাদকাসক্তির অভিযোগও আনা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে প্রিন্স মামুনের পক্ষ থেকে নিজেকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। মামলার অভিযোগগুলো তদন্তাধীন এবং এ বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles