চিবুকে কসমেটিক সার্জারি, প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ক্যামেরাবন্দি ভিনি

চিবুকে কসমেটিক সার্জারি, প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ক্যামেরাবন্দি ভিনি - the Bengali Times

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র চিবুকে কসমেটিক সার্জারি করানোর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দিয়েছেন

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র চিবুকে কসমেটিক সার্জারি করানোর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন-অফ সম্পর্কের প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা। ব্রাজিলের গোইয়ানিয়ায় ভার্জিনিয়ার নতুন জিমের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শেষে ভিনিসিয়াস ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত চিবুকের সৌন্দর্যবর্ধক কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছবিতে তার চিবুক আগের তুলনায় আরও সুগঠিত ও স্পষ্ট দেখা যায়। এ ধরনের চিকিৎসার ব্যয় দেশ ও পদ্ধতিভেদে কয়েক হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে।

- Advertisement -

অনুষ্ঠানের পর ভার্জিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জিম উদ্বোধন উপলক্ষে আনন্দ প্রকাশ করেন এবং সমর্থকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে তাদের চুম্বনের দৃশ্যও প্রকাশ্যে আসে, যা তাদের সম্পর্ক পুনরায় জোড়া লাগার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালে প্রথমবার প্রেমের গুঞ্জন ছড়ানোর পর থেকে ভিনিসিয়াস ও ভার্জিনিয়ার সম্পর্ক কয়েক দফায় ভেঙে-জোড়া লেগেছে। বিশ্বকাপ শুরুর আগে বিচ্ছেদের ঘোষণা দিলেও সম্প্রতি বিলাসবহুল প্রমোদতরীতে একসঙ্গে সময় কাটানোর ছবি প্রকাশের পর থেকেই তাদের পুনর্মিলনের আলোচনা শুরু হয়।

এদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর ভিনিসিয়াস সমালোচনার মুখে পড়েন। তিনি চারটি গোল করলেও নকআউট পর্বে আর গোল করতে পারেননি। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। পাশাপাশি ওই ম্যাচে পেনাল্টি না নেওয়া এবং দেশে ফিরে সীমিত জনসমক্ষে উপস্থিত হওয়ার বিষয়েও সমালোচিত হন এই তারকা ফুটবলার।

- Advertisement -

Related Articles

Latest Articles