‘ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে’— আবেগঘন বার্তা মেসির

‘ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে’— আবেগঘন বার্তা মেসির - the Bengali Times
লিওনেল মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন খোলা চিঠিতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপের রৌপ্যপদক গলায় ঝুলিয়ে তোলা একটি ছবি প্রকাশ করে মেসি লেখেন, “কষ্টটা অনেক গভীর, এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমরা যে অসাধারণ মুহূর্তগুলো একসঙ্গে তৈরি করেছি, সেগুলোই স্মৃতিতে ধরে রাখতে চাই।”

- Advertisement -

তিনি পুরো টুর্নামেন্টজুড়ে অকুণ্ঠ সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানান। মেসির ভাষায়, দেশের মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণাই দলকে আবারও বিশ্বসেরাদের কাতারে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ওঠাও দলের বড় অর্জন।

খোলা চিঠির শেষদিকে মেসি আর্জেন্টিনার ঐক্যের কথা উল্লেখ করে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “আমরা আবারও একটি জাতি হিসেবে একত্রিত হতে পেরেছি। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।”

৩৯ বছর বয়সী মেসির জন্য এটিই বিশ্বকাপের শেষ আসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিদায়ী মঞ্চেও তিনি ছিলেন দুর্দান্ত। পুরো টুর্নামেন্টে ৮টি গোল করার পাশাপাশি ৪টি গোলে সহায়তা করেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১টি এবং অ্যাসিস্ট ১২টি।

- Advertisement -

Related Articles

Latest Articles