
স্পেনের বিশ্বকাপ জয়ের পর তারকা ফুটবলার লামিনে ইয়ামালকে আবেগভরা বার্তা দিয়েছেন প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস
স্পেনের বিশ্বকাপ জয়ের পর তারকা ফুটবলার লামিনে ইয়ামালকে আবেগভরা বার্তা দিয়েছেন প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস। ঐতিহাসিক জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ইয়ামালের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “তুমি পেরেছ। অভিনন্দন, আমার ভালোবাসা। তুমি বিশ্বচ্যাম্পিয়ন।”
ইনেসের সেই বার্তার জবাবে ইয়ামালও ভালোবাসা প্রকাশ করে লেখেন, “তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা।” তাদের এই কথোপকথন দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত হয়। জয়ের পর ইনেসের শুভেচ্ছাবার্তা ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই তাকে স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ এবং এই জুটিকে ‘বছরের সেরা জুটি’ বলে মন্তব্য করেন।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ইয়ামাল ও ইনেসের সম্পর্কের শুরু। ২০২৬ সালে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস অবশ্য আগে জানিয়েছিলেন, তাদের প্রেমের গল্পে সিনেমার মতো কোনো নাটকীয় ঘটনা ছিল না।
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মাঠে ইয়ামালকে পরিবারের সদস্যদের সঙ্গেও আনন্দ ভাগ করে নিতে দেখা যায়। মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ—দুটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ ফুটবলারদের তালিকায় নিজের নাম লেখালেন এই স্প্যানিশ তারকা।

