
বিশ্বকাপ জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ফাইনালের শেষ বাঁশি বাজতেই মাঠে হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। কিছুক্ষণ নীরবে প্রার্থনা শেষে দুই হাতে মুখ ঢেকে আবেগ সামলাতে দেখা যায় তাকে।
ধর্মীয় অনুশাসন নিয়ে খুব বেশি প্রকাশ্যে না থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশ্বাসের বহিঃপ্রকাশ আগেও করেছেন ইয়ামাল। এবারের বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করার পর তিনি সিজদায় লুটিয়ে পড়েছিলেন। ২০২৫ সালের রমজানেও রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগে খেলে আলোচনায় এসেছিলেন এই স্প্যানিশ উইঙ্গার।
এর আগে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা ওড়িয়েও ব্যাপক আলোচনায় ছিলেন ইয়ামাল। সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হলেও স্পেনের প্রধানমন্ত্রী তার অবস্থানকে সমর্থন করেছিলেন।
বিশ্বকাপ জয়ের মঞ্চেও নিজের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইয়ামাল। মাঠের সেই আবেগঘন দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

