প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার খবরেই জানালা ভেঙে পালালেন নারী

প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার খবরেই জানালা ভেঙে পালালেন নারী - the Bengali Times

অভিযুক্ত ঝর্ণা আক্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে টিকটকে আপত্তিকর মন্তব্যসংবলিত ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার এক নারীর বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় সমালোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই পেছনের জানালা ভেঙে পালিয়ে যান অভিযুক্ত নারী।

অভিযুক্ত নারীর নাম ঝর্ণা আক্তার (৩৫)। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

- Advertisement -

স্থানীয়দের ভাষ্য, ঝর্ণা নিয়মিত টিকটকে ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় সমালোচনা শুরু হয়।

একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করেন। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। তবে পুলিশ আসার খবর পেয়ে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা তার স্ত্রীর উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles