কানাডার ম্যাচ ছেড়ে ‘প্রেমিকের দায়িত্ব পালন’ ট্রুডোর সমালোচনা

কানাডার ম্যাচ ছেড়ে ‘প্রেমিকের দায়িত্ব পালন’ ট্রুডোর সমালোচনা - the Bengali Times

জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

ফুটবল বিশ্বকাপের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল কানাডা। তবে দেশের গুরুত্বপূর্ণ সেই ম্যাচে উপস্থিত না থেকে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচে দেখা যায় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তার সঙ্গে ছিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারিতে বসে দুজনকে খেলা উপভোগ করতে দেখা যায়। টেলিভিশন সম্প্রচারে বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

- Advertisement -

নিজ দেশের ম্যাচের বদলে অন্য দেশের খেলা দেখতে যাওয়ায় অনেক কানাডীয় সমর্থক ট্রুডোর সমালোচনা করেন। কেউ কেউ এটিকে জাতীয় দলের প্রতি অবহেলা বলেও মন্তব্য করেন।

সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুডো লেখেন, “মাঝে মাঝে আপনাকে সহায়ক প্রেমিকের দায়িত্ব পালন করতে হয়।” একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপে তার সমর্থন কানাডার প্রতিই রয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন কেটি পেরি। অনুষ্ঠান শেষে ট্রুডোর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তও আলোচনার বিষয় হয়ে ওঠে।

উল্লেখ্য, ২০২৫ সাল থেকে ট্রুডো ও কেটি পেরিকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যেতে শুরু করে। পরে তারা তাদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। এর আগে ট্রুডো দীর্ঘ ১৮ বছর সংসার করার পর স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles