
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এবং মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক ওপ্যারিস সেন্ট-জার্মেই -এর ডিফেন্ডার আশরাফ হাকিমিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা চলছে।
গুঞ্জনের সূত্রপাত হয় ২০২৫ সালের আফ্রিকান কাপ অব নেশনস চলাকালে। সে সময় নোরা ফাতেহিকে মরক্কোয় একটি ম্যাচে দেখা যায়। পরে সামাজিক মাধ্যমে দাবি ওঠে, তিনি নাকি হাকিমিকে সমর্থন জানাতেই সেখানে উপস্থিত ছিলেন। একই সময়ে হাকিমির নোরার একটি সামাজিক মাধ্যম পোস্টে প্রতিক্রিয়া দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।
তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি—কেউই তাদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ফলে বিষয়টি এখনও নিশ্চিত তথ্যের বদলে গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
উল্লেখ্য, হাকিমি এর আগে অভিনেত্রী হিবা আবুক এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে তার নাম মডেল ইমান হাম্মামের সঙ্গেও জড়িয়েছিল, যদিও সেই সম্পর্কের বিষয়েও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
অন্যদিকে, নোরা বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বিশ্বব্যাপী আলোচনায় আসেন।
এ অবস্থায় নোরা-হাকিমির সম্পর্ক নিয়ে কৌতূহল থাকলেও নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টিকে কেবল গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

