কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণ

কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণ - the Bengali Times
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আশার ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করলে একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন এই শিল্পী। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।

- Advertisement -

১৯৩৩ সালে জন্ম নেওয়া আশা ভোঁসলে ছিলেন ভারতীয় সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় হাজারো গান গেয়ে তিনি অসংখ্য শ্রোতার হৃদয় জয় করেছেন।

শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান, গজল থেকে শুরু করে ক্যাবারে—সব ধারাতেই তিনি রেখেছেন অনন্য স্বাক্ষর। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয় এবং প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।

এর আগে, শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আশার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।

আশা ভোঁসলের মৃত্যুতে ভারতীয় সঙ্গীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার এই প্রস্থান সঙ্গীতপ্রেমীদের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles