চৌধুরী সায়মার সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন হাসনাত আব্দুল্লাহ

চৌধুরী সায়মার সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন হাসনাত আব্দুল্লাহ - the Bengali Times
ড চৌধুরী সায়মা ফেরদৌস ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস-এর সঙ্গে কোনো ধরনের বাগবিতণ্ডা হয়নি বলে জানিয়েছেন এসসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টা ৫৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

- Advertisement -

পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, বিভিন্ন গণমাধ্যমে তার সঙ্গে সায়মা ফেরদৌসের বাকবিতণ্ডার যে খবর ছড়ানো হয়েছে, তা “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন”।

তিনি ব্যাখ্যা করে জানান, তার এলাকায় কিছু অসাধু ব্যক্তি সায়মা ফেরদৌসের বাবা, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর নাম ব্যবহার করে অনিয়ম করছিল। বিষয়টি তিনি সায়মা ফেরদৌসকে জানালে তিনি তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দেন।

পোস্ট অনুযায়ী, সায়মা ফেরদৌস তাকে বলেন—যারা তার বাবার নাম ব্যবহার করে অপকর্ম করছে, তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দিতে।

এছাড়া, কিছু গণমাধ্যম ও অনলাইন পেজ ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত তথ্য ছড়িয়ে সায়মা ফেরদৌসের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।

এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles