২২ ঘণ্টার মধ্যে জারা পেয়েছেন ৩৭ লাখ টাকার অনুদান

২২ ঘণ্টার মধ্যে জারা পেয়েছেন ৩৭ লাখ টাকার অনুদান - the Bengali Times
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা ছবি সংগৃহীত

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা নির্বাচনি তহবিল সংগ্রহে ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি জানান, মাত্র ২২ ঘণ্টার মধ্যে তিনি পেয়েছেন ৩৭ লাখ টাকার অনুদান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিংয়ের লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। নির্ধারিত লক্ষ্য পূরণ হলেই অনুদান সংগ্রহ বন্ধ করা হবে বলেও জানান তিনি।

- Advertisement -

তিনি আরও উল্লেখ করেন, বিকাশের লেনদেন সীমা পূর্ণ হয়ে যাওয়ায় যারা অনুদান দিতে পারছেন না, তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন।

ফান্ডরেইজিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে বলে আশ্বস্ত করেন ডা. জারা।তিনি জানান—

কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য রেকর্ড থাকে;

সংগ্রহকৃত অর্থের হিসাব নিয়মিত প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে;

ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণও জনসমক্ষে তুলে ধরা হবে;
এর আগে তিনি জানিয়েছিলেন, অনুদানের আহ্বান জানানোর পর প্রথম ১৪ ঘণ্টাতেই ২৩ লাখ ৬৮ হাজার টাকা অর্থ সংগ্রহ হয়। সে সময় তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সহযোগিতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি।

- Advertisement -

Related Articles

Latest Articles