‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে, তবে আল্লাহ সব দেখেন’

‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে, তবে আল্লাহ সব দেখেন’ - the Bengali Times
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। সম্প্রতি অভিনেত্রীর এক পোস্ট ঘিরে বেশ আলোচনা হচ্ছে। যদিও ভাবনা সরাসরি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনা উল্লেখ করেননি, তবে তার এই পোস্টে একজন প্রতারক পুরুষ এবং তার বিশ্বাসঘাতকতার বিষয় নিয়ে কথা বলেছেন।

- Advertisement -

নিজের পোস্টে আল্লাহ্‌র প্রতি তার বিশ্বাসের কথা তুলে ধরেছেন ভাবনা।

তিনি লিখেছেন, ‘একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ্ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য, যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ্ এমন সব কিছু দেখেন যা সে দেখতে পায় না।’

প্রতারক পুরুষের মিথ্যাচার ও নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে ভাবনা আরো লেখেন, ‘তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, সে যখন কাঁদছিল আর পুরুষটি যখন ভান করছিল যে সব কিছু ঠিক আছে সেই প্রতিটি মুহূর্ত।’

তিনি বলেন, ‘একজন পুরুষ হয়তো মনে করতে পারে যে, সে এতই চালাক যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে, কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না।

আল্লাহ্ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণার জীবন থেকে রক্ষা করার জন্য।’

সবশেষে লিখেছেন, ‘বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ্ পর্দা সরিয়ে দেন, তখন তা শাস্তি নয় তা হলো উদ্ধার। আর এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি আলহামদুলিল্লাহ।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles