মাস্টারমাইন্ড পালিয়েছে, কিন্তু তার ‘কসাই’ আমাদের হাতেই: মীর স্নিগ্ধ

মাস্টারমাইন্ড পালিয়েছে, কিন্তু তার ‘কসাই’ আমাদের হাতেই: মীর স্নিগ্ধ - the Bengali Times

মাহবুবুর রহমান স্নিগ্ধ ফাইল ছবি

জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘মাস্টারমাইন্ড পালিয়েছে, কিন্তু তার ‘কসাই’ আমাদের হাতেই, এই কসাই জিয়াউল আহসানের ফাঁসি কবে?’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

পোস্টে মীর স্নিগ্ধ লেখেন, ‘১৬ বছর ধরে শেখ হাসিনা যদি হন স্বৈরাচারের মস্তিষ্ক, তবে তার হাতুড়ি ছিল এই জিয়াউল আহসান। এনটিএমসি তে বসে তিনি ঠিক করতেন কাকে গুম করা হবে আর কার ফোনে আড়ি পাতা হবে। হাসিনার দেওয়া প্রতিটি ‘সুপারি’ বা হত্যার নির্দেশ এই জিয়াউল আহসানই বাস্তবায়ন করেছে।’

- Advertisement -

আজ স্বৈরাচার পতন হয়েছে উল্লেখ করে মীর মুগ্ধের ভাই বলেন, খুনি হাসিনার ফাসির রায় হয়েছে এটা স্বস্তির। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আসল পরীক্ষা তখনই পাস হবে, যখন তারা জিয়াউল আহসানের মতো কুখ্যাত অপরাধীর ফাঁসি কার্যকর করবে।

তিনি লেখেন, হাসিনার দোসররা এখনো সক্রিয়, তাই সাপ মেরে লেজে বিষ রেখে লাভ নেই। দেশবাসী কেবল আশ্বাস নয়, জল্লাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়!

- Advertisement -

Related Articles

Latest Articles