নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী - the Bengali Times
ছবি সংগৃহীত

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আমেঠীতে। রবিবার সন্ধ্যায় আমেঠীর শিল্পাঞ্চল এলাকায় আদিত্য বিড়লা মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী। শুধু তা-ই নয়, বিয়ের রীতি মেনে বিদায় অনুষ্ঠানও করেছেন ওই যুবক।

পুলিশ সূত্রে খবর, স্বামীর পৌরোহিত্যেই স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের সাতপাক থেকে মালাবদল, বিয়ের যাবতীয় উপচার পালিত হয়েছে। শুধু তা-ই নয়, বিয়ের পরে কনের বাড়িতে যেমন মেয়েকে বিদায় জানানোর রীতি পালিত হয়, তেমনই স্ত্রীকে বিদায় দেন তার প্রথম স্বামী। মন্দিরে উপস্থিত অন্যান্য দর্শনার্থী এবং ভক্ত এই বিয়ে দেখে বিস্মিত হয়েছেন।

- Advertisement -

জানা গেছে, চলতি বছরের ২ মার্চ বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশের কামরৌলি থানার বাসিন্দা শিবশঙ্কর এবং রানিগঞ্জের উমার। দাম্পত্যের বয়স ছয় মাসও হয়নি। তার মধ্যেই শুরু হয় কলহ। শিবশঙ্করের দাবি, বিয়ের পর থেকে বাপের বাড়ির লোকের সঙ্গে কম কথা বলতো স্ত্রী উমা। কিন্তু সে বিশাল নামে এক যুবকের সঙ্গে সারাক্ষণই কথা বলতো। অনেক সময় রাত জেগে কথা বলতো তারা। জিজ্ঞাসা করায় স্ত্রী সাফ জানিয়ে দেন, বিশাল তার প্রেমিক এবং তাকে ভুলতে পারবে না।

শিবশঙ্করের অভিযোগ, প্রথমে তিনি স্ত্রীকে বুঝিয়েছিলেন। ওই সম্পর্ক থেকে সরে আসতে বলেছিলেন। কিন্তু স্ত্রী তার কথায় কান দেয়নি। ফোনে কথা তো হতোই, প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতেও যেত। এ জন্য বেশ কিছু দিন ধরে দাম্পত্য কলহ চলছিল। শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন, স্ত্রীর ইচ্ছা অনুযায়ী প্রেমিকের সঙ্গেই বিয়ে দেবেন। এরপরই নিজে উপস্থিত থেকে তাদের দু’জনের বিয়ে দেন শিবশঙ্কর।

- Advertisement -

Related Articles

Latest Articles