কনসার্টে বসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল, ডিভোর্স চাইলেন সেই নারী

কনসার্টে বসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল, ডিভোর্স চাইলেন সেই নারী - the Bengali Times
মানবসম্পদ প্রধান ক্রিস্টিন কেবট এবং সিইও অ্যান্ডি বাইরনের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে সংগৃহীত

বিখ্যাত কোল্ডপ্লে কনসার্টে অ্যাস্ট্রোনোমার কোম্পানির প্রাক্তন মানবসম্পদ প্রধান ক্রিস্টিন কেবট এবং সিইও অ্যান্ডি বাইরনের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। তাদের দেখে কোল্ডপ্লের সংগীতশিল্পী ক্রিস মার্টিন মঞ্চ থেকে মজার মন্তব্য করে বলেন, ‘তারা হয়তো প্রেমে পড়েছে নয়তো খুব লাজুক।’

মঞ্চ থেকে এমন মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং উভয়কেই পেশাগতভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে তারা উভয়েই পদত্যাগ করতে বাধ্য হন। ট্রল এবং কৌতুক অনুষ্ঠানের বিষয়ও হয়ে ওঠে তারা।

- Advertisement -

ঘটনার মাত্র দুই মাসের মধ্যে, নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ আদালতে ক্রিস্টিন কেবট তার স্বামী অ্যান্ড্রু কেবটের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। এ খবরও সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles