‘ব্যালট নম্বর ৩২’: ডাকসু নির্বাচনে কে এই নারী প্রার্থী?

‘ব্যালট নম্বর ৩২’: ডাকসু নির্বাচনে কে এই নারী প্রার্থী? - the Bengali Times
উম্মা উসওয়াতুন রাফিয়া ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভিনব প্রচারণা ও সাবলীল বাচনভঙ্গির জন্য আলোচনায় উঠে এসেছেন উম্মা উসওয়াতুন রাফিয়া। যিনি রাফিয়া খন্দকার নামে পরিচিত। ঢাবির আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি লাভ করেন।

এবার ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গত ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন রাফিয়া এবং একই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

- Advertisement -

সম্প্রতি নির্বাচন কমিশন প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করে, যেখানে রাফিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ব্যালট নম্বর ৩২। প্রচারণায় নতুনত্ব আনার জন্য রাফিয়া ব্যবহার করছেন এই নম্বরটিকে।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ নাম্বার রাস্তার স্মৃতি হয়তো মন্দ হতে পারে, কিন্তু ব্যালট নম্বর ৩২ একেবারে উল্টো। এই সৃজনশীল প্রচারণার মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছেন এবং জনপ্রিয় হয়ে উঠেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে ছবি, ব্যালট নম্বর ও পদের নামসহ একটি ফটোকার্ড শেয়ার দিয়ে ভোট চেয়েছেন রাফিয়া।

ছবি ক্যাপশনে রাফিয়া লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ মন্দ হলেও ডাকসু সদস্যপদের ৩২ নং ব্যালট কিন্তু একেবারেই উল্টো। কাজে কাজেই সুতরাং- ৯ তারিখ সারাদিন, ৩২-এ ভোট দিন!’

এর আগে আরেক পোস্টে তিনি লেখেন, ‘আমি ভেবে দেখেছি ইশতেহারের সুদীর্ঘ লিস্টের প্রয়োজন আমার নেই৷ আমি কেবল দুটো ইশতেহার ঘোষণা করছি। যদি আপনারা আমাকে যোগ্য ভেবে নির্বাচিত করেন আমি যেকোনো ভাবেই হোক এই দুটি কাজ করে আনার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

- Advertisement -

Related Articles

Latest Articles