কাকে বিয়ে করেছেন দুবাই রাজকন্যা?

কাকে বিয়ে করেছেন দুবাই রাজকন্যা? - the Bengali Times
ছবি সংগৃহীত

 

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। এছাড়াও তার আরেকটি পরিচয় হলো তিনি দুবাইয়ের শাসক। তার কন্যা মাহরা বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত। তিনি বরাবরই তার জীবন যাপন নিয়ে মানুষকে জানাতে পছন্দ করেন।

- Advertisement -

প্রথম স্বামীকে সামাজিক যোগাযোগমাধ্যমে তালাক দেওয়ার এক বছরের মাথায় এবার মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার (আসল নাম করিম খারবুচ) সঙ্গে বাগদান সেরেছেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ রাশেদ আল মাকতুম। গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-কে মন্টানার প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুমের সঙ্গেই বিয়ে হচ্ছে দুবাইয়ের ফ্যাশন সচেতন ও জনপ্রিয় এই রাজকন্যার। এরই মধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

রাজপরিবারের সদস্যরা বুধবার তাদের বিয়ের বিষয়টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

শেখ মানা এবং শেখা মাহরা ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন যে তারা তাদের কাটব-আল-কিতাব উদযাপন করেছেন। এটি বিবাহের আনুষ্ঠানিক স্বাক্ষর।

গত মাসে এই জুটির সম্ভাব্য বাগদান সম্পর্কে অসমর্থিত প্রতিবেদন প্রচারিত হয়েছিল। এবার সেটি নিশ্চিত হলো।

নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে শেখ মানার পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুম একটি কবিতাও লিখেছেন। ঘোষণায় বলা হয়েছে যে, কবিতাটি দুই রাজপরিবারের মধ্যে বিবাহের আনুষ্ঠানিক স্বাক্ষর উপলক্ষ্যে লেখা হয়েছিল।

তবে কবে এই রাজকীয় বিয়ের উদযাপন হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ালেখা করেছেন মাহরা। এছাড়া ঘোড়ার প্রতি তার পরিবারের ভালবাসা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তিনি।

শেখ মানা একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles