পরীক্ষায় ফেল: ২৬ বছর ধরে নিজ বাড়িতে স্বেচ্ছায় গৃহবন্দি নারী

পরীক্ষায় ফেল: ২৬ বছর ধরে নিজ বাড়িতে স্বেচ্ছায় গৃহবন্দি নারী - the Bengali Times
২৬ বছর ধরে নিজ বাড়িতে স্বেচ্ছায় গৃহবন্দি নারী সংগৃহীত

১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে নাদিয়া নামে এক নারী হাইস্কুলের পরীক্ষায় অংশ নেন। কিন্তু তিনি পরীক্ষায় অকৃতকার্য হন। তাই ২৬ বছর ধরে নিজ বাড়িতে স্বেচ্ছায় গৃহবন্দি জীবন কাটিয়েছেন।

নজিরবিহীন এমন ঘটনাটি চলতি সপ্তাহে সামনে এসেছে। যা পুরো আলজেরিয়া নাড়িয়ে দিয়েছে।

- Advertisement -

স্থানীয় সংবাদমাধ্যম এন্নাহার টিভি আলজেরিয়া চলতি সপ্তাহে ওই নারীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর বিষয়টি নিয়ে রীতিমতো হাইচই শুরু হয়। বর্তমানে নাদিয়ার বয়স ৪৩ বছর। কিন্তু এই বয়সেই তার চুলগুলো ধূসর হয়ে গেছে।

এন্নাহার টিভি আলজেরিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে নাদিয়া তার হাইস্কুলের পরীক্ষায় অংশ নেন। কিন্তু তিনি পরীক্ষায় অকৃতকার্য হন।

এতে গভীর মানসিক আঘাত পান তিনি। এরপর নাদিয়া নিজেকে চার দেয়ালের মধ্যে বন্দি করে ফেলেন। এভাবে গত ২৬ বছর ধরে স্বেচ্ছা গৃহবন্দির জীবন কাটিয়েছেন তিনি।

সম্প্রতি প্রতিবেশীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর তাকে আবর্জনা ও দুর্গন্ধে ভরা তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এন্নাহার টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, নাদিয়া তাদের বাড়িতে যেখানে একাকি থাকতেন, সেখানে জরাজীর্ণ অবস্থা এবং জিনিসপত্র এলোমেলোভাবে সারাবাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

প্রতিবেশীরা জানান, কেউ তার কাছে যেতে পারত না। যেতে চাইলে তিনি চিৎকার করতেন। এমনকি মাঝে মাঝে আক্রমণও করতেন। তার ভাইবোনেরা একই বাড়িতে থাকলেও তারা তাকে সামলাতে পারতেন না।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ও সিভিল ডিফেন্স দল অবশেষে নাদিয়াকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার হওয়ার পর বর্তমানে তার মানসিক চিকিৎসা চলছে।

এই ঘটনা আলজেরিয়াজুড়ে ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে এত দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তির গৃহবন্দি জীবন চলতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles