ফেডারেল সহায়তা চাইল অ্যালগমি স্টিল

ফেডারেল সহায়তা চাইল অ্যালগমি স্টিল - the Bengali Times
ফেডারেল সহায়তা চাইল অ্যালগমি স্টিল

কানাডিয়ান ইস্পাতের মার্কিন শুল্কের কারণে অব্যাহত অনিশ্চয়তার মধ্যে ফেডারেল সরকারের কাছ থেকে ৫০ কোটি ডলার সহায়তা চেয়েছে অ্যালগমি স্টিল। অন্টারিওভিত্তিক ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বলেছে, লার্জ এন্টারপ্রাইজ ট্যারিফ লোন কর্মসূচির আওতায় তহবিলের জন্য এই আবেদন করেছে কোম্পানিটি। শুল্ক ও প্রতিশোধমূলক শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর সহায়তায় গত মার্চে এই কর্মসূচির ঘোষণা দেয় অটোয়া।

কোম্পানিটি বলেছে, পরিচালন এবং ভবিষ্যতের ওপর মার্কিন শুল্কের বড় ধরনের প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক দ্বিগুন বাড়িয়ে ৫০ শতাংশ করেন।

- Advertisement -

স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনার মতো যথেষ্ট পরিমাণ সম্পদ তাদের হাতে রয়েছে। কিন্তু মার্কিন শুল্কের কারণে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে সমর্থন আদায় ও গ্রাহকভিত্তিতে বৈচিত্র্য আনার কথা বিবেচনা করছে তারা। এর মধ্যে রয়েছে পুঁজি বিনিয়োগ নিয়ে মূল্যায়ন, যা হবে দীর্ঘমেয়াদে দেশীয় প্রতিরক্ষা ও নির্মাণখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভবিষ্যতে আরও তহবিল তারা চাইবে কিনা তা নির্ভর করবে অংশত বাণিজ্য বিরোধের ব্যাপ্তি এবং তীব্রতার ভিত্তিতে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles