স্ত্রী হারানোর শোকে টানা ১ মাস শুধু বিয়ার খেয়েছেন যুবক, অতঃপর…

স্ত্রী হারানোর শোকে টানা ১ মাস শুধু বিয়ার খেয়েছেন যুবক, অতঃপর… - the Bengali Times

বিবাহবিচ্ছেদের যন্ত্রণা ভুলতে পুরুষদের ভিন্ন ধরনের নেশায় আসক্ত হওয়া ঘটনা খুবই স্বাভাবিক। কিন্তু এবার সেই মাত্রা অতিক্রম করেছেন থাইল্যান্ডের এক ব্যক্তি। বিবাহবিচ্ছেদের যন্ত্রণা ভুলতে তিনি খাবার বন্ধ করে দিয়ে টানা এক মাস ধরে শুধু বিয়ার পান করেছেন।

- Advertisement -

আর এই অভ্যাসের শেষ প্রাপ্তি হিসেবে পেয়েছেন মৃত্যু। একদিন তার ছেলে স্কুল থেকে ফিরে দেখতে পায়, বাবা মেঝেতে পড়ে ছটফট করছেন, খিঁচুনি উঠছে শরীরে। দ্রুত সাহায্যের চেষ্টা করা হলেও প্যারামেডিক পৌঁছানোর আগেই মৃত্যু হয় ৪৪ বছর বয়সী ওই যুবকের।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। রায়ং প্রদেশের বান চ্যাং জেলার বাসিন্দা থাওয়েসাক নামওংসা নামের এক ব্যক্তি বিবাহবিচ্ছেদের ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সে কারণে এক মাস ধরে কোনো রকম খাদ্যদ্রব্য গ্রহণ করা থেকে বিরত ছিলেন।

তিনি কয়েক সপ্তাহ ধরে কেবল বিয়ার পান করেছিলেন। যদিও তার ১৬ বছর বয়সী ছেলে তাকে প্রতি দিন টাটকা খাবার তৈরি করে খাওয়ানোর জন্য চেষ্টা করতেন।

ঘটনার দিন স্কুল থেকে ফিরে এসে ছেলে দেখতে পায়, তার বাবা মেঝেতে পড়ে ছটফট করছেন। প্রবল খিঁচুনি শুরু হয়, এরপর অজ্ঞান হয়ে যান তিনি। জরুরি সহায়তার জন্য ফোন করা হলেও প্যারামেডিক দল পৌঁছানোর আগেই থাওয়েসাকের মৃত্যু হয়।

থাওয়েসাকের ছেলে পুলিশকে বলে, আমি প্রতিদিন নিজের জন্য রান্না করতাম এবং আমার বাবাকে আমার সঙ্গে খেতে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু তিনি খেতে চাননি। সারা দিন বোতলের পর বোতল বিয়ার পান করে বেঁচেছিলেন। সারা দিন আর কিছুই করতেন না বাবা।

প্যারামেডিক ও পুলিশের ভাষ্য মতে, ঘরের অবস্থা ছিল চরমভাবে অব্যবস্থিত। মেঝেজুড়ে ছড়িয়ে ছিল শতাধিক খালি বিয়ারের বোতল। চলাফেরার মতো জায়গাও অবশিষ্ট ছিল না।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলেই থাওয়েসাকের মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মানসিক বিপর্যয়ের কারণে অস্বাভাবিক আচরণ ও অতিরিক্ত মদ্যপানকেই প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles