কানাডার ওপর ৩৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

কানাডার ওপর ৩৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের - the Bengali Times
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা এক চিঠিতে এই হুমকি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও চিঠিটি পোস্ট করেছেন ট্রাম্প।

২১ জুলাইয়ের মধ্যে চুক্তিতে উপনীত হওয়ার সময়সীমা বেঁধে দিয়ে নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি নিয়ে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা এবং যুক্তরাষ্ট্র। তবে শুল্ক চাপ প্রাথমিকভাবে নির্ধারিত সময়সীমার মধ্যে আলোচনার অগ্রগতি কতটুকু হবে তা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

- Advertisement -

কার্নি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, বাণিজ্য নিয়ে পুরো দর-কষাকষিতে কানাডিয়ান সরকার শক্তভাবে আমাদের কর্মী ও ব্যবসার পক্ষে দাঁড়িয়েছে। ১ আগস্ট পর্যন্ত বর্ধিত সময়সীমা পর্যন্ত সেটা আমরা অব্যাহত রাখব।

আগস্টের শুরুতে চুক্তিতে না পৌঁছালে উচ্চ শুল্কের মুখোমুখি হতে হবে জানিয়ে এ্ সপ্তাহে বেশ কিছু দেশকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। কানাডা এই শুল্কের আওতায় নয় এবং দর-কষাকষির সময়সীমা অতিবাহিত না হওয়ার পরও ট্রাম্প কেন এই চিঠি পাঠালেন তা পরিস্কার নয়।
মার্ক কার্নিকে লেখা চিঠিতে ট্রম্প বলেছেন, কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের প্রবেশ থামাতে কাজ করে তাহলে শুল্ক সমন্বয় তিনি বিবেচনা করতে পারেন।

কার্নি বলেছেন, উত্তর আমেরিকায় ফেন্টানাইলের থাবা থামাতে গুরুত্বপূর্ণ অগগতি অর্জন করেছে। জীবন রক্ষায় এবং উভয় দেশের কমিউনিটিগুলো রক্ষায় কাজ করার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ।

মার্ক কার্নিকে লেখা চিঠিতে ট্রাম্প দুগ্ধ ও দুগ্ধজাত খাতের সরবরাহ ব্যবস্থাপনার প্রসঙ্গও উল্লেখ করেছেন। আমেরিকান ডেইরি ফার্মারদের ওপর কানাডা ৪০০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে যে মিথ্যা দাবি তা পুনর্ব্যক্ত করেছেন তিনি। প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য কানাডার সঙ্গে বাণিজ্য ঘাটতি একটি হুমকি।

মার্ক কার্নি ‘ওয়ান কানাডিয়ান ইকোনমি’ গড়ে তোলার উদ্যোগ এবং বিশে^র সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রসঙ্গ উল্লেখ করেছেন। কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, বহুকাল ধরে কানাডা যুক্তরাষ্ট্রের বিশ^স্ত বন্ধু ও অংশীদার এবং শুল্ক কানাডিয়ার অর্থনীতির ওপর অন্যায় আক্রমণ। প্রধানমন্ত্রীর নির্ধারিত ২১ জুলাই সময়সীমার মধ্যে সর্বোত্তম চুক্তিতে উপনীত হতে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত কনজার্ভেটিভরা।

চিঠিতে আরও উল্লেখ করেছেন, ট্রাম্প প্রথম কানাডার ওপর শুল্ক আরোপ করলে জবাবে কানাডাও যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে। কানাডা যদি তাদের শুল্ক বৃদ্ধি করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক যোগ করবে।

- Advertisement -

Related Articles

Latest Articles