সৃজিতের সঙ্গে কে এই তরুণী?

সৃজিতের সঙ্গে কে এই তরুণী? - the Bengali Times

ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে দেখা গেছে সাগরপাড়ে এক তরুণীর সঙ্গে। আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে জোর চর্চা।

- Advertisement -

ছড়িয়ে পড়া ছবিটি একটি সেলফি, যা তুলেছেন সৃজিত নিজেই। এরপর থেকেই প্রশ্ন— সৃজিতের সঙ্গে থাকা সেই তরুণী কে?

তবে খোঁজ নিয়ে জানা যায়, ছবিটি পোস্ট করা হয়েছে মেয়েটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই।

মেয়েটির নাম সুস্মিতা। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘স্যার চোখের মধ্যে।’
সুস্মিতা মূলত একজন অভিনেত্রী। সৃজিত মুখার্জির চলচ্চিত্র ‘লহ গৌরাঙ্গের নাম রে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আর ছবিটি তোলা হয়েছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে। এই সৈকতেই গতকাল মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।

‘মৃগয়া’ চলচ্চিত্রে আইটেম গানে অভিনয় করে আলোচনায় ছিলেন সুস্মিতা। তবে সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করে নতুন করে নেটিজেনদের মন্তব্যের কবলে পড়েন।

এর কারণও রয়েছে সুস্মিতার পোস্ট করা ছবির কমেন্ট বক্সে সৃজিত স্বয়ং লাভ রিয়েকশন দিইয়েছেন। ফলে মিশ্র প্রতিক্রিয়া আসতেই পারে, এটাই স্বাভাবিক।
এই ছবির শুটিংয়ে বিনোদিনী লুকে শুভশ্রী, যিশু সেনগুপ্তকে দেখা গেল নিত্যানন্দ প্রভুর বেশে, গিরীশ রূপে ব্রাত্য।

লহ গৌরাঙ্গের নাম রে-র পরিচালনা করছেন সৃজিৎ মুখোপাধ্যায়। তিনটি সময়কাল তুলে ধরা হবে এই ছবিতে ।

ঘুরে ফিরে আসবেন শ্রী চৈতন্য, নটী বিনোদিনী, গিরিশচন্দ্র ঘোষেরা । শ্রী চৈতন্যর ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত, বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে ।

- Advertisement -

Related Articles

Latest Articles