রাজকীয় আয়োজনে শতাব্দীর সেরা বিয়ে!

রাজকীয় আয়োজনে শতাব্দীর সেরা বিয়ে! - the Bengali Times
ছবি সংগৃহীত

রাজকীয় আয়োজনে সম্পন্ন হলো বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের বিয়ে। ইতালির ঐতিহাসিক ও স্বপ্নের শহর ভেনিসে তিন দিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বেজোসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সাবেক সাংবাদিক লরেন সানচেজ।

বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেওয়া এই বিয়েটিকে অনেকেই বলছেন ‘শতাব্দীর সেরা বিয়ে’। আয়োজনে যেমন ছিল বিলাসিতা, তেমনি ছিল তারকাদের মিলনমেলা। বিয়ের অতিথি তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, জর্ডানের রানী, টকশো উপস্থাপিকা অপেরা উইনফ্রে, বলিউড-হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কিম কার্দাশিয়ানের মতো বহু তারকা।

- Advertisement -

ভেনিস শহরের পানির রাজ্যে গাড়ির প্রবেশ নিষেধ, তাই ওয়াটার ট্যাক্সিতে করেই শহরজুড়ে ঘুরে বেড়িয়েছেন আমন্ত্রিত ২৫০ জন অতিথি। প্রায় ১০০টি প্রাইভেট জেটে করে অতিথিরা ভেনিসে পৌঁছান, ফলে এই বিয়ে যেন বিখ্যাতদের এক মহামিলনমেলায় পরিণত হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে একেবারে রাজকীয় কায়দায়। আনুমানিক খরচ হয়েছে প্রায় সাড়ে পাঁচ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা)।

৬১ বছর বয়সী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ৫৫ বছর বয়সী লরেন সানচেজের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ২০১৯ সালে। ছয় বছরের পথচলার পর অবশেষে ২০২৫ সালে প্রাচীন ভেনিস শহরে সেই প্রেমের পরিণতি হলো বিয়েতে।

যদিও ভেনিসবাসীদের অনেকেই এত বিলাসী আয়োজনে সন্তুষ্ট নন, তবে রূপকথার মতো এই রাজকীয় বিয়ে নিয়ে নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকেই এটিকে ‘এই শতাব্দীর সবচেয়ে স্মরণীয় বিয়ে’ বলে আখ্যা দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles