ডিসির অন্তরঙ্গ ভিডিও নিয়ে তোলপাড়

ডিসির অন্তরঙ্গ ভিডিও নিয়ে তোলপাড় - the Bengali Times
ছবি সংগৃহীত

শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়, যা নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

আজ শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ওই ভিডিওটি পোস্ট করেন।

- Advertisement -

ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, “শরীয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশিমনে তুলেছেন, ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন।”

টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন শার্টের বোতাম খুলে বুক খোলা অবস্থায় লাল-হলুদ রঙের জামা ও সালোয়ার পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন। এছাড়াও, ভিডিওটির মাঝখানে জেলা প্রশাসককে মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করতে দেখা যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ২৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে নিউরো ডেভেলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles