
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ফাঁস হওয়া অডিওর নারী কণ্ঠটি অন্য কারোর বলে দাবি করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।
একই সঙ্গে তিনি সেই নারীর নাম প্রকাশ করা থেকে বিরত থাকেন।
নারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমিনারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমি
ওই পোস্টে জাবিন বলেন, ‘শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি।
‘রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মত খুব পরিকল্পনামাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না।
এসবের উত্তর ‘‘সময়’’ অবশ্যই দেবে। আল্লাহ ভরসা।’

