এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর ভাই

এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর ভাই - the Bengali Times
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এর আগে, সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।

রোববার (০১ জুন) গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে তাকে।

- Advertisement -

গত ১৩ মে সর্দার আমিরুলের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যার বিচারের দাবিতে এখনো কর্মসূচি পালন করছে ছাত্রদল।

এদিকে এনসিপিতে যোগ দেওয়া সর্দার আমিরুল ইসলাম ২০১৭ সালের আগস্টে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হয়েছিলেন। পরে ২০১৯ সালের ১৭ এপ্রিল বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল।

এনসিপিতে যোগ দেয়ার বিষয়ে আমিরুল ইসলাম সাগর বলেছেন, ২০১৯ সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles