দেবিদ্বারে অসামাজিক কার্যকলাপের সময় নারী-পুরুষ আটক

দেবিদ্বারে অসামাজিক কার্যকলাপের সময় নারী-পুরুষ আটক - the Bengali Times

কুমিল্লার দেবিদ্বারে পৌর এলাকার ভিংলাবাড়ীতে অসামাজিক কার্যকলাপের হাতে নাতে ধরে দুই নারী পুরুষকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১ মে) বিকাল ৫ টার সময় ঘটে এই ঘটনা।

- Advertisement -

আটককৃতরা হলেন- ভিংলাবাড়ী গ্রামের জয়দল হোসেন ভুঁইয়ার ছেলে জাকির ভূইয়া(৫০) এবং রানু বেগম(৪০)।

স্থানীয়রা জানায়, বিকেল ৫ টায় ভিংলাবাড়ি ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য ও গ্রামবাসী মিলে জাকির ভুঁইয়ার নিজ বাড়ি থেকে তাদের দুইজনকে আটক করে। ওই সময় উত্তেজিত জনতা তাদের বাড়ি ঘেরাও করে।

স্থানীয়রা আরো জানায়, জাকির হোসেন ভূইয়া একজন মাদক ব্যবসায়ী এবং খারাপ প্রকৃতির লোক। সে প্রতিদিন সব ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে, নেশা করে। সে ওই আমাদের গ্রামে মাদকের সাপ্লাই দেয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানায়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ির থেকে দুই নারী পুরুষ কে থানায় সোপর্দ করছে। ঘটনা তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে৷

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles