রনির স্ত্রী পরিচয় দেওয়া কে এই ফারজানা

রনির স্ত্রী পরিচয় দেওয়া কে এই ফারজানা - the Bengali Times

গোলাম মাওলা রনি ও ফারজানা আফরোজ

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির রাজনৈতিক পর্ষদের (পিসি) এক সদস্য। তবে ফারজানা আফরোজ নামের ওই নারীকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন রনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কালবেলাকে ফারজানা আফরোজের এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে আসার বিষয়টি নিশ্চিত করে এনসিপির ওই সূত্র।

- Advertisement -

এ খবর প্রকাশের পরপরই ফেসবুকে গোলাম মাওলা রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ বান্ধবী।’

এরপরই চারদিকে শুরু হয় তুমুল আলোচনা। কে এই ফারজানা আফরোজ, জানতে কৌতূহল বাড়ে জনসাধারণের।

কালবেলা নিশ্চিত হয়েছে, ফারজানা আফরোজের বড় পরিচয় তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তার বাবার নাম মো. কেফায়েত উল্লাহ। মায়ের নাম রোকেয়া বেগম। রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও। স্কাইপ অ্যাসেটস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী তিনি।

গোলাম মাওলা রনি এই ফারজানা আফরোজকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করলেও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ভাইরাল হয়। কথোপকথনের ওই অডিওতে ফারজানাকে বলতে শোনা যায়, ‘তোমার কথাতেই ওকে (ফারজানার প্রথম স্বামী) ছেড়েছি। তোমাকে আবার বিয়ে করেছি।’

তখন গোলাম মাওলা রনিকে বলতে শোনা গেছে, ‘আমার কথাতে কোনো কিছুই ছাড় নাই। তুমি তোমার প্রয়োজনেই আমাকে বিয়ে করছো এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকুই করেছ।’

ভাইরাল অডিওর আরেক অংশে ফারজানাকে বলতে শোনা গেছে, ‘যখন বলেছো- ফোন দিও না, ফোন দিই নাই; টেক্সট দিও না, টেক্সট দিই নাই। স্টিল নাও আমি তোমার ওয়াইফ। আমি কি আমার হাজবেন্ডের কাছ থেকে এইটুকু আশা করতে পারি না যে, সে আমার সঙ্গে একটু যোগাযোগ করবে।’

উত্তরে রনি বলেন, ‘দেখো, জেসিকার কথামতো আমি তালাকটা উইথড্রো করছি তোমার সামাজিক ও নিজের প্রয়োজনে। কিন্তু তুমি যদি এসব ক্লেইম করো, এক সেকেন্ডও তোমার সঙ্গে কথা বলব না, এখন লাইনটা কেটে দেব।’

- Advertisement -

Related Articles

Latest Articles