তাসনিম জারার পদত্যাগ নিয়ে মুখ খুললেন নুসরাত, জানালেন ক্ষোভের কারণ

তাসনিম জারার পদত্যাগ নিয়ে মুখ খুললেন নুসরাত, জানালেন ক্ষোভের কারণ - the Bengali Times
তাসনিম জারা ও নুসরাত তাবাসসুম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, তাসনিম জারার পদত্যাগের ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। তবে জারার পদত্যাগের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। একই সঙ্গে শুধু জামায়াতের সঙ্গে জোট গঠনের কারণেই তিনি দল ছেড়েছেন—এমন ধারণাকে ভুল বলে মন্তব্য করেছেন নুসরাত।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

- Advertisement -

নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি তাসনিম জারা আপাকে অনেক সম্মান করি। উনি জোট ঘোষণার পরপর পদত্যাগ করেন। তিনি তখন পিসি মেম্বার ছিলেন, আর আমি ছিলাম এক্সিকিউটিভ বোর্ডের সদস্য। আমি রাগান্বিত ছিলাম, কারণ তাঁর পদত্যাগ নিয়ে কখন কী হয়েছে, সেটি আমাদের কাছে পরিষ্কার করা হয়নি।’

তাসনিম জারা জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনার অংশ ছিলেন উল্লেখ করে নুসরাত বলেন, আলোচনা শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। জারার এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা ও পরিকল্পনা যে কারও থাকতে পারে।

নুসরাত আরও বলেন, ‘তিনি শুধু জামায়াতের সঙ্গে জোটের জন্য পদত্যাগ করেছেন—এটা বলা ভুল। আরও অসংখ্য কারণ এখানে থাকার সম্ভাবনা রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপিতে ভাঙন দেখা দেয়। দলটির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পদত্যাগ করেন। তাঁদের দল ছাড়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।

নির্বাচনের পর পদত্যাগ করা নেতাদের দলে ফেরানোর বিষয়ে এনসিপির বিভিন্ন নেতার বক্তব্যেও আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তাসনিম জারার পদত্যাগ নিয়ে নুসরাত তাবাসসুমের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles