একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি - the Bengali Times
অভিনেত্রী পরীমনি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা থেকে জন্মদিনের আয়োজন সাজিয়েছিলেন অভিনেত্রী পরীমনি। তাঁর সেই ইচ্ছা পূরণ করতে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক শুভাকাঙ্ক্ষী। তবে ফুলের স্বল্পস্থায়িত্বের কারণে পুরো আয়োজন শিউলিতে সাজানো সম্ভব হয়নি। তাই নিজেই শিউলি ফুলের নকশার শাড়ি পরে বিশেষ দিনের সাজ পূর্ণ করেছেন এই অভিনেত্রী।

২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। প্রতি বছরের মতো এবারও সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। অনুষ্ঠানের সিঁড়িতে বিছিয়ে রাখা হয় শিউলি ফুল। পুরো আয়োজনেই ছিল শরতের এই ফুলের ছোঁয়া।

- Advertisement -

জন্মদিনের সাজ ও আয়োজন নিয়ে পরীমনি বলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই এবার এই পরিকল্পনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো শিউলি ফুল চেয়ে লিখেছিলেন। পরে একজন চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠান। তবে ফুলগুলো পুরোপুরি ব্যবহার করতে পারেননি তিনি।

পরীমনির ইচ্ছা ছিল পুরো আয়োজনকে শিউলি ফুলের বাগানে রূপ দেওয়া। বাস্তবতার কারণে তা সম্ভব না হওয়ায় শিউলি ফুলের নকশার শাড়ি পরে নিজেকেই ফুলের মতো সাজিয়েছেন তিনি।

জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, শুরু থেকেই সবাই তাঁকে যেভাবে ভালোবেসেছেন, পাশে থেকেছেন ও আশীর্বাদ করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। এর প্রতিদানে সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়া ছাড়া আর কিছুই করার নেই তাঁর। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

‘স্বপ্নজাল’খ্যাত পরীমনিকে সর্বশেষ দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।

- Advertisement -

Related Articles

Latest Articles