মাঝেমধ্যে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নিই: ইয়ামাল

মাঝেমধ্যে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নিই: ইয়ামাল - the Bengali Times
লামিনে ইয়ামাল

উয়েফা নেশনস লিগে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্পেন। দুর্দান্ত এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইংল্যান্ডের রক্ষণ ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ওয়েম্বলির মতো কঠিন মাঠে জয় পাওয়াটা তাদের জন্য বিশেষ আনন্দের। তিনি বলেন, প্রতিটি ম্যাচেই জয়-পরাজয় থাকে, তবে হার এড়াতে তারা সর্বোচ্চ চেষ্টা করেন।

- Advertisement -

নিজের গোল প্রসঙ্গে ইয়ামাল জানান, কোচের নির্দেশনা অনুযায়ী আক্রমণাত্মক প্রেসিং করেই সাফল্য পেয়েছেন তিনি। প্রতিপক্ষের কাছ থেকে বল ফিরে পাওয়ার ব্যাপারে কোচ সব সময় আত্মবিশ্বাসী থাকতে বলেন বলেও জানান এই তরুণ ফরোয়ার্ড।

নিজের খেলার ধরন নিয়ে ইয়ামাল বলেন, তিনি সব সময় দলকে সহযোগিতা করতে চান। কখনো মনোযোগে ঘাটতি হলেও সুযোগ পেলে কৌশলে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইংল্যান্ডের বিপক্ষেও এমন একটি মুহূর্তে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি।

ইয়ামালের মতে, প্রতিপক্ষের দখলে বল থাকলেও স্পেন খুব বেশি চিন্তিত হয় না। কারণ দলে দ্রুতগতির খেলোয়াড় রয়েছে এবং তারা দ্রুত পাল্টা আক্রমণে অভ্যস্ত।

দলের সাফল্যের জন্য নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেন ইয়ামাল। তার ভাষায়, প্রতিটি ম্যাচে দলের প্রয়োজন অনুযায়ী নিজের ভূমিকা বুঝে মাঠে তা ঠিকভাবে পালন করাই সবচেয়ে জরুরি।

- Advertisement -

Related Articles

Latest Articles