আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ - the Bengali Times

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র হাসিনা ৩৬ ডেজ ইন জুলাই আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছে

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছে।

আন্তর্জাতিক এমির ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে প্রামাণ্যচিত্রটি। তবে এটি সরাসরি বাংলাদেশের কোনো প্রযোজনা নয়। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার বিশেষ অনুসন্ধানী বিভাগ ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর অধীনে নির্মিত হয়েছে এটি।

- Advertisement -

প্রামাণ্যচিত্রটির মূল গবেষক ও প্রধান অনুসন্ধানকারী হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এই স্বীকৃতির প্রধান দাবিদার বাংলাদেশের সেই শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ, যারা ওই ৩৬ দিনের কঠিন সময় পার করেছেন এবং অনেকে জীবন হারিয়েছেন।

প্রামাণ্যচিত্রটির মনোনয়নে দেশের নির্মাতারাও অভিনন্দন জানিয়েছেন। নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, শুরুতেই তিনি বুঝতে পেরেছিলেন, গুরুত্বপূর্ণ একটি কাজ হতে যাচ্ছে এটি। নির্মাতা আশফাক নিপুণও সায়েরকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আন্তর্জাতিক এমির ৫৪তম আসর আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ২২টি দেশের বিভিন্ন অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র ও নির্মাণ মনোনয়ন পেয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles