ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আটক ঢাবি ছাত্র

ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আটক ঢাবি ছাত্র - the Bengali Times
ছবি সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অন্তরঙ্গ অবস্থায় থাকা এক প্রেমিক যুগলকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের নির্জন এলাকায় ওই যুগলকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান। এ সময় তারা তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

- Advertisement -

আটককৃতদের মধ্যে পুরুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর দর্শন বিভাগের শিক্ষার্থী এবং নারীটি বেরোবির অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৩তম ব্যাচের ছাত্রী বলে জানা গেছে।

পরবর্তীতে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে উভয়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং তাদের ছেড়ে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেমস (আইএস) বিভাগের প্রধানের তত্ত্বাবধানে তাদের হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, ক্যাম্পাসে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

Related Articles

Latest Articles