
মিশর যাবো অথচ ফেরাউনের লাশটা দেখবো না তা তো হয় না। সপ্তম আশ্চর্যের এক নিদর্শণ পিরামিড দেখেই আমরা চলে গেলাম ন্যাশনাল মিউজিয়ামে। সঙ্গে ছিল আমার মেয়ে উমাইমা। সিমা আর রিহান হোটেলেই ছিল।
ফেরাউন (রমেসিস দ্বিতীয়) নিজেকে ঈশ্বর বলে দাবি করত। আল্লাহ তায়ালা কোরআনে বলেন: “আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু।” (সূরা আন-নাজিয়াত, ৭৯:২৪)। সে বনী ইসরাইলদের ওপর চরম নির্যাতন চালিয়েছিল, পুরুষ শিশুদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত (সূরা আল-কাসাস, ২৮:৪)।
প্রায় সাড়ে তিন হাজার বছর আগে মিশরে জন্ম নেওয়া এই ফেরাউন ৬৬ বছর রাজত্ব করেছিল। ভীষণ অহংকারী ও ক্ষমতালোভী এই শাসক নিজেকেই প্রভু বলে দাবি করত। মানুষের কাছে ঘোষণা করত, “আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু।” ক্ষমতার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে জন্ম নিয়েছিল ভয়ংকর নিষ্ঠুরতা।
ঠিক সেই সময় জন্ম নিলেন মূসা আলাইহিস সালাম। আশ্চর্যের বিষয়, তিনি বড় হয়েছেন ফেরাউনেরই প্রাসাদে, ফেরাউনের স্ত্রী আসিয়া (আ.)-এর তত্ত্বাবধানে। এই কাহিনী দীর্ঘ ও গভীর। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন:“আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো।” — সূরা ইউনুস (১০:৯২)।কায়রোতে ফেরাউনের সে দেহটাই দেখলাম।
মিশরের কায়রো থেকে পরদিন আমরা চলে আসি পবিত্র নগরী মদিনায়। গত দু’দিন এখানে আছি। আগামীকাল ইনশাআল্লাহ মক্কায় যাবো। উমরাহ পালনের ইচ্ছে। মহান আল্লাহর দরবারে দোয়া তিনি যেন আমাদের সবাইকে সুস্থ ও ভালো রাখেন। আমার পরিচিত সবাইকে যেন তিনি নিরাপদে ও কল্যাণে রাখেন। আমিন।

