সোনালি ইট

সোনালি ইট - the Bengali Times
সোনালি ইট

আমার ভেতর একটি নগর আছে। সুশৃঙ্খল সুশীল। অনেক দিন থেকে আমার নগর পুড়ছে। আমি নিজেই একটি অট্রালিকার অংশ। অনেকদিন থেকে কারা যেন অট্রালিকা ভাঙ্গছে। যে হাতে একদিন ফুল তুলে নিয়েছিলো যুবক। মুষ্টবদ্ধ হাত আজ নুড়ি ঢেলা দিয়াশলাইয়ের কাঠি ভরা। এমন দিনে মিছিলে মিছিলে মিলে গেছে আড়িপাতা চোখ। সবাই রয়েছে পথে।

আজ তোমার কথা মনে পড়ছে।

- Advertisement -

মানুষের বুকে প্রচণ্ড হায়হুতাস। বিসমিল্লাহ খানের সানাই বাজছে প্রত্যন্ত অঞ্চলে। তবলার গায়ে ধোঁয়া। হারমনিয়াম রিড ভাঙ্গা। শিশুর দেহে চুল্লীর উত্তাপ। অনেক হচ্ছে ইদানীং এসব। যেমন;

দেহ থেকে রক্ত, ছাই হয়ে টুপ টুপ।

বালকের হাতে দেখি হাতকড়া।

স্বরাষ্ট্র মন্ত্রীর চোখে পিঁয়াজের ঝাঁজ। তিনি ন্যারেটিভ ভাল বুঝেছেন।

পক্ষ বিপক্ষের হাট বসে না কতদিন। কথামালা এখন হাজতবাস।

চলচ্চিত্র মন্ত্রী দেখতে পায় না মানচিত্রের বুকে উঠেছে শ্বাস।

হঠাৎ বাতাসে ত্রিশ লক্ষ ফুড়ুৎ।

চারিদিকে গভীর অন্ধকার – মেঘে ঢাকা আকাশ। আজ সবাই গেছে বনে।

আজ তোমার কথা মনে পড়ছে।

আমার দৈঘ্য প্রস্থ খুবই সামান্য।

তবুও একে একে সংগ্রহ করচ্ছি ভাঙ্গা ইট। নীরবে আকৃতি পায় – বিশ্বাসী নিলয়।

যদি ভার বইতে পারো কিছু পোড়া মাটি রেখে দিতে চাই তোমার চোখে।

পরম মমতায় থাকুক কিছুদিন আঘাত বিহীন।

সূর্য উঠুক কিছুটা বিরতি নিয়ে তবু্ও আলো আসুক আগামী নাগরিক ফিরে পাক বিশ্বাস।

পাশাপাশি দাড়িয়ে আমরা একদিন সকাল দেখবো হাতে নিয়ে সোনালী ইট।

আসুক জিত।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles