আমি মদ খাই, আমার লাইসেন্স আছে : আটক তরুণী

আমি মদ খাই, আমার লাইসেন্স আছে : আটক তরুণী - the Bengali Times
আটক তরুণী সংগৃহীত ছবি

আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আমার বারের লাইসেন্স করা। আমি ফেনসিডিলে আসক্ত না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন চাঁদপুরে আটক তরুণী।

হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল ফেন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দুজনকে আটক করা হয়। তাদের বহন করা প্রাইভেটকার এক্সিও ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ জব্দ করা হয়েছে।

- Advertisement -

আটক যুথি আরও বলেন, আমি শুধু সঙ্গ দিতে তাদের সাথে আসছি। ইয়াবা তো আমার সঙ্গে পায়নি, গাড়িতে পেয়েছে। ইয়াবা আমার সঙ্গীর। যতদিন থানা থাকবে, আমাদের মত মানুষ থাকবে, থানায় আসতেই হবে।

আটককৃত যুথি (২২) নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে।

অপরব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাতে হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও ফেন্সিডিল পাওয়া যায়। তাদেরকে আটক, গাড়ি জব্দ, মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles