শিশুসহ নারী ট্রেনের নিচে, বুদ্ধিমত্ত্বায় সন্তানসহ বেঁচে ফিরেছেন

শিশুসহ নারী ট্রেনের নিচে, বুদ্ধিমত্ত্বায় সন্তানসহ বেঁচে ফিরেছেন - the Bengali Times
ছবি সংগৃহীত

কোলে তিন বছরের শিশুসহ চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এক নারী। ট্রেনের নিচে পড়লেও নিজের বুদ্ধিমত্ত্বায় সন্তানসহ বেঁচে ফিরেছেন। এ ঘটনায় অবাক হয়ে গেছেন প্রত্যক্ষদর্শীরা।

গতকাল শনিবার রাজধানী ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা যায় একজন নারী বাচ্চাসহ ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে গিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তিনি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়ে শুয়ে থাকেন। ফলে প্রায় অলৌকিকভাবে ওই নারী বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীদের মত।

জানা গেছে, ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাবেন। কিন্তু ভুলবশত মোহনগঞ্জ এর একটি ট্রেনে উঠে পড়েন। ট্রেন যখন ছেড়ে দেয় তখন তিনি জানতে পারেন ট্রেনটি জয়দেবপুরে থামবে না। সন্তান কোলে নিয়ে নামতে গিয়ে ট্রেনের তলে চলে যান।

- Advertisement -

Related Articles

Latest Articles